দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তরুণদের জন্য ক্রিয়েটিভ ইকোনমিতে বিশেষ নজর দিতে চায় সরকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী এ. জেড. এম জাহিদ।
বুধবার (১২ আগস্ট) তেজগাঁওয়ে সেভ দ্য চিলড্রেন ও ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের বাজেটে শুধু তরুণদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলতে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি।
তিনি বলেন, দেশের জনসংখ্যাকে যদি সম্পদে পরিণত করা যায়, তাহলে এটি দেশের জন্য অনেক বড় সম্পদে পরিণত হবে। তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অর্থনীতিতে তাদের আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এমএস/